জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৫:২২

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন। এ সময় তার সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর এ্যানটন চেরনোভ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতেই জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন আলেকজান্ডার জি. খোজিন। পাশাপাশি তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন তিনি। এ সময় রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর এ্যানটন চেরনোভ।

সৌজন্য সাক্ষাতে চলতি বছরের শেষার্ধে মস্কোতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে যোগ দিতে জামায়াত আমিরকে রাশিয়ান সরকারের পক্ষ থেকে অনুরোধ করেন রাষ্ট্রদূত। কনফারেন্সে যোগ দেয়ার ব্যাপারে সম্মতি দেন ডা. শফিক।

এছাড়া বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি, বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন থাকবে বলে জানানো হয়।

একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading