পিএসসির নতুন সচিব আব্দুর রহমান
উত্তরদক্ষিণ। রবিবার (১৪ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট ২২:০০
সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুর রহমান। তিনি শ্রম মন্ত্রণালয়ের সচিব পদে বদলির আদেশাধীন ছিলেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে মো. আব্দুর রহমান তরফদার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। গত ২৮ আগস্ট তাকে সচিব পদে পদোন্নতি দেয় সরকার।
এদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে বদলি করা হয়েছে।
এর আগে গত বছরের ২২ অক্টোবর মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে পিএসসির নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তিনি অতিরিক্ত সচিবের পদমর্যাদায় থাকা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ছিলেন।
ইউডি/এবি

