লাখ টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড নেন মডেলরা, দাবি ওমর সানীর

লাখ টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড নেন মডেলরা, দাবি ওমর সানীর

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৫:৪৫

সম্প্রতি বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান ঘিরে অশ্লীল পোশাক নিয়ে সমালোচনা বড় আকার ধারণ করেছে। এসব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়া কথিত মডেল-অভিনেত্রীদের পোশাককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাংস্কৃতিক মহলে চলছে সমালোচনার ঝড়।

পোশাক নিয়ে প্রতিবাদ জানিয়েছেন অসংখ্য শিল্পী, সাংবাদিক ও দর্শক। বিষয়টি নিয়ে নব্বই দশনের জনপ্রিয় নায়ক ওমর সানী একই প্রসঙ্গে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন।

ওমর সানীর দাবি, এসব আয়োজনে দেখা যায় দেশের শোবিজ তারকাদের। অতিথি বা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি হিসেবে অংশগ্রহণ করতে আগ্রহী অভিনয়শিল্পীরা ৩০ হাজার, ৫০ হাজার, এমনকি এক লাখ টাকা পর্যন্ত প্রদান করেন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুকে এক পোস্টে অ্যাওয়ার্ড বাণিজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা। ওই পোস্টে তিনি লেখেন, ‘আপনারা কারা এই ধরনের পুরস্কার অনুষ্ঠানে অতিথি হয়ে যান? পুরস্কার নেওয়ার জন্য ৩০ হাজার, ৫০ হাজার, কখনো ১ লাখ টাকা দেন! তাদের লোভের কারণেই এমন অনুষ্ঠান হয়। দেশের জনসংখ্যা বেশি চিটার-বাটপারও বেশি।’

এবারই প্রথম না এর আগেও বহুবার অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ওমর সানী।

কিছুদিন আগে ফেসবুক ওমর সানী লেখেন, কিসের ভিত্তিতে পুরস্কার দিচ্ছেন? আর আপনি কিসের ভিত্তিতে পুরস্কার নিচ্ছেন-নিজেকে প্রশ্ন করেছেন? একটা ফাইজলামি শুরু হয়েছে। শুধু শোডাউন।

বছর দুই আগে পুরস্কার প্রদান অনুষ্ঠান নিয়ে ক্ষোভ উগড়ে চিত্রনায়ক ওমর সানী সামাজিকমাধ্যমে লিখেছিলেন, অ্যাওয়ার্ড-বাণিজ্য চলছে প্রায় ৮০ শতাংশ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। অফার ছিল আমাদের দুজনের, কিন্তু যাইনি। যখন ফিল করব যাওয়া উচিত, তখন দেখা যাবে। আমাদের যাওয়া নিয়ে কিছু যায়–আসে না, কিন্তু তারপরও বলব, অ্যাওয়ার্ড–বাণিজ্য চলছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading