পিআরের কারণে নেপালে কয়েকবছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে: ডা. জাহিদ

পিআরের কারণে নেপালে কয়েকবছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে: ডা. জাহিদ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১২:৫৫

পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ায় নেপালে কয়েকবছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) জাতীয় সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

ডা. জাহিদ বলেন, ‘৫ আগস্টের আগে কেউ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করেনি। এখন কিছু দল কতৃত্ববাদী ফ্যাসিস্ট মতামত শোনাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কেউ কেউ পিআরের জন্য রাস্তায় নামছেন। কিন্তু যারা জনগণের অনুমতি না নিয়েও জনগণের মতামত হিসেবে চালাচ্ছে, তারা নির্বাচন পেছাতে চায়।’

ভুয়া ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন বিএনপির এই নেতা।

ডা. জাহিদ বলেন, ‘নেপালে পিআর প্র্যাক্টিস হয়েছে দেখেই বিগত বছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে। দলবাজি করার জন্য, জনগণ না চাইলেও নিজেদের মতামতকে জনগণের মতামত চালিয়ে দেয়ার জন্য যারা তাবেদারী করছেন তারা স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চাচ্ছেন।’

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, ‘পিআর চাইলে নির্বাচনী ইশতেহারে দেন, কেন প্রেসিডেন্সি অর্ডারের মাধ্যমে তা আদায় করতে হবে? সংবিধান এখনো কার্যকর। তবে তা অস্বীকার করার মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে।’

জনগণের মতামতকে অন্য আন্তর্জাতিক গোষ্ঠীর ফায়দা আদায় করার কাজে ব্যাবহার করলে দেশের মানুষ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading