চকরিয়ায় ডাকাতির সময় মারধরে এক যুবক নিহত

চকরিয়ায় ডাকাতির সময় মারধরে এক যুবক নিহত

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৩:০৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় ডাকাতির সময় মারধরে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাত ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মাহমুদুল হক (৩৩)। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মধ্যরাতে মালুমঘাট এলাকায় একদল ডাকাত মহাসড়কে রশির ফাঁদ পেতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। এসময় দুটি মোটরসাইকেল সেখানে পৌঁছালে আরোহীদের আটকানো হয়। পরে তাদের মারধর করে সঙ্গে থাকা সবকিছু লুট করা হয়। এতে পাঁচজন আহত হন।

আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হককে মৃত ঘোষণা করেন।

ওসি তৌহিদুল আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading