জুলাই সনদের বাস্তবায়ন ও নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: সারজিস

জুলাই সনদের বাস্তবায়ন ও নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: সারজিস

উত্তরদক্ষিণ। বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১:০০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘জুলাই সনদের বাস্তবায়ন, মৌলিক সংস্কার, ফ্যাসিস্টের দৃশ্যমান বিচার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না এনসিপি। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে। এগুলো বাস্তবায়ন না হলে দেশের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। তাই এসব প্রস্তাবনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না।’

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাঠাগারের হলরুমে এনসিপির জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা শ্রদ্ধা করি। শুধু তাকে নয় বিএনপিসহ সব রাজনৈতিক দলকে উদ্দেশ করে বলতে চাই, ইন্ডিয়া আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনও রাজনীতি চলবে না। ইন্ডিয়ার আশীর্বাদ নিয়ে কোনও দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি ও জামায়াতসহ বাংলাদেশের ছোট ছোট রাজনৈতিক দল নিয়ে আওয়ামী লীগ টিটকারি করতো। সে পরিণতি আওয়ামী লীগ ভোগ করছে।’

এনসিপি নেতা বলেন, ‘২৪ এর অভ্যুত্থানে আওয়ামী লীগ দেশে হাজারো ছাত্র-জনতাকে খুন করেছে। আওয়ামী ফ্যাসিস্টের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনও জাতীয় নির্বাচন হবে না। বাংলাদেশের কোনও নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগের দল হিসেবে বিচার হবে এবং দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ করা হবে। ফ্যাসিস্ট ও ছাত্র-জনতা কোনোদিন একসঙ্গে চলতে পারে না পারবে না।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading