একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে: সারজিস

একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে: সারজিস

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৩:০৫

আমেরিকার নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় যুবলীগ নেতা মিজানকে আটক করেছে দেশটির পুলিশ। তবে আটকের কয়েক ঘণ্টার মধ্যে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

মিজানের মুক্তির পর আমেরিকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জ্যাকসন হাইটস ও ব্রংকসে আনন্দ মিছিল করেছেন। এসময় তার সঙ্গে ফোনে কথা বলে ধন্যবাদ জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঘটনার পর এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ক্ষোভ প্রকাশ করেছেন।

শুক্রবার সকাল ১০টা ৩১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আমেরিকাতে বিবেকবোধ বেঁচে দেয়া যেই কুলাঙ্গারটা আখতার হোসেনকে ডিম ছুড়েছে, তার সাথে পরবর্তীতে শেখ হাসিনা ফোন দিয়ে কথা বলেছে, ধন্যবাদ জানিয়েছে! একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে? এই রকম নিচু মানসিকতার একটা নমরুদ ১৬ বছর ধরে একটা দেশের প্রধানমন্ত্রী থাকলে ওই দেশের প্রত্যেকটা সিস্টেমে পচন ধরা ছাড়া আর কী হতে পারে? যাদের নেত্রীর এই অবস্থা, তাদের কাছে আরও বেশি ছোটলোকি দেখতে পাবেন এটাই স্বাভাবিক।’

সারজিস আলম আরও মন্তব্য করেন, ‘আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে, আমাদের দেশকে এমন একজন হিংসুক, প্রতিহিংসাপরায়ণ, ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading