শ্রীমঙ্গলে পাইপলাইনে বিস্ফোরণ দগ্ধ মা, বাবা-ছেলের মৃত্যু

শ্রীমঙ্গলে পাইপলাইনে বিস্ফোরণ দগ্ধ মা, বাবা-ছেলের মৃত্যু

উত্তরদক্ষিণ। শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৪:৫০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন বাবা-ছেলে। একই ঘটনায় মারাত্মক দগ্ধ মা এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান বশির মিয়া (৫৪)। এর আগে শুক্রবার রাত ৩টার দিকে একই হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তার ছেলে রেজোয়ান মিয়া (২১)।

বিষয়টি নিশ্চিত করেছেন ভুনভীর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সালেক মিয়া। তিনি জানান, মা ফারজানা আক্তার পারভীন (৩৬) এখনো আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনভীর ইউনিয়নের ইলামপাড়ায় শেভরনের কনডেনসেট পাইপলাইনে দুর্বৃত্তরা অবৈধভাবে ছিদ্র করলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে একই পরিবারের তিনজন সদস্য দগ্ধ হন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, দগ্ধ বাবা-ছেলের মৃত্যুর খবর পেয়েছেন তারা। শেভরন ও প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। নিহতদের পরিবারকে সহায়তা করা হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading