পুকুরে বিষ প্রয়োগে ১০-১২ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

পুকুরে বিষ প্রয়োগে ১০-১২ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

উত্তরদক্ষিণ। রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৩:৫২

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুরের উত্তর পাইকপাড়া গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০-১২ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।

রবিবার ভোর ৬টার দিকে হঠাৎ দেখা যায় পুকুরের পানিতে মাছ ভেসে মরছে। পরে স্থানীয় অনেকেই জাল ও টেটা দিয়ে মরা মাছ তুলে নিয়ে যান।

প্রায় ৩০২ শতাংশ আয়তনের এই পুকুরে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, কারফিউ, বাটা সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছিলেন হাজী শেখ হাবিবুর রহমান খালেকের পাঁচ ছেলে শেখ মুরাদ, শেখ কাওছার হোসেন, শেখ বখতিয়ার, শেখ আরিফ ও হাজী শেখ পলাশ। বছর খানেক আগে তারা পুকুরে মাছ ছাড়েন।

ক্ষতিগ্রস্ত মাছচাষিরা এবং স্থানীয়রা দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। চাষি শেখ আরিফ বলেন, ‘শত্রুতার কারণে এই কাজটি করা হয়েছে। তবে রাতের অন্ধকারে কারা বিষ দিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারিনি।’

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading