৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

উত্তরদক্ষিণ। রবিবার (২৮ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট, ২২:৪৫

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে মোট ১০ হাজার ৬৪৪ জন উত্তীর্ণ হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে এ ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যাডারে শূন্য পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। নন-ক্যাডার পদ রয়েছে ২০১টি; অর্থাৎ ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে। এবারের বিসিএসে কয়েকটি নতুন পদও যোগ হয়েছে।

এর আগেই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হওয়ার মাত্র ১৩ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করেছিল কমিশন। ২০২৪ সালের ২৬ এপ্রিল অনুষ্ঠিত সেই পরীক্ষার ফল প্রকাশ করা হয় ৯ মে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading