খাগড়াছড়িতে গুলিতে তিনজনের মৃত্যু

খাগড়াছড়িতে গুলিতে তিনজনের মৃত্যু

উত্তরদক্ষিণ। রবিবার (২৮ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট, ২৩:০৫

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় রোববার গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ খাগড়াছড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।  বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের জানান, রোববার বিকেল সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে গুইমারা থেকে তিনটি মরদেহ ও গুরুতর আহত চারজনকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে পুলিশ। মরদেহ তিনটি হিমাগারে রাখা হয়েছে। সোমবার পোস্টমর্টেম হবে। তারপর বোঝা যাবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খোন্দকার জানান, হতাহতদের বিষয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে। পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

খাগড়াছড়িতে হতাহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ‘খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। একজন মেজরসহ ১৩ সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হন।’

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading