উত্তরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যু

উত্তরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যু

উত্তরদক্ষিণ। সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১২:০৫

রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় বাসের ধাক্কায় মো. আরমান মির্জা (২১) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আরমান চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পূর্বহাটিয়ালা গ্রামের আবু সুফিয়ান মির্জার ছেলে। তিনি ২০২৪ সালে উত্তরা আব্দুল্লাহপুর নবাব হাবিবুল্লাহ কলেজ থেকে এইচএসসি পাস করেছিলেন।

নিহতের খালা নাজনীন বেগম জানান, সকালে আরমান মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় জসীমউদ্দীন রোড এলাকায় একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢামেকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading