ঢাকায় সন্ধ্যার মধ্যে হালকা বৃষ্টির আভাস

ঢাকায় সন্ধ্যার মধ্যে হালকা বৃষ্টির আভাস

উত্তরদক্ষিণ। সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৫:৪৫

সকাল থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় গত ৬ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। তবে সন্ধ্যার মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৯ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দুপুর একটা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এই সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে দুপুর ১২টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতা ছিল ৬৬ শতাংশ।

এছাড়া গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading