দুর্গাপূজার মধ্যেও ইন্ডিয়ায় গেল ২ ট্রাক ইলিশ

দুর্গাপূজার মধ্যেও ইন্ডিয়ায় গেল ২ ট্রাক ইলিশ

উত্তরদক্ষিণ। বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, আপডেট ১৭:৩৫

দুর্গাপুজার ছুটির মধ্যে বিশেষ ব্যবস্থায় ইন্ডিয়ার সঙ্গে চালু রাখা হয়েছে ইলিশ রফতানি প্রক্রিয়া ও পাসপপোর্টধারী যাতায়াত।

মঙ্গবার (৩০ সেপ্টেম্বর) বেনাপোল বন্দর দিয়ে ইন্ডিয়ায় ২ ট্রাক ইলিশের রফতানি বাণিজ্য হয়েছে। এসময় দুই দেশের মধ্যে ১৫০১ জন দেশ-বিদেশি পাসপোর্টধারী যাতায়াত করেছে।

বুধবার (১ অক্টোবর) সকালে বন্দর পরিচালক শামিম হোসেন বেনাপোল রুটে বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াতের তথ্য নিশ্চিত করেছেন।

বন্দরের তথ্য মতে, মঙ্গলবার সকাল ৯ টা থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি ও রফতানি বাণিজ্য শুরু হয়। এদিন পূজার ছুটিতে আমদানি বন্ধ থাকলেও ২ ট্রাক ইলিশের রফতানি বাণিজ্য হয়েছে।

বেনাপোল আমদানি, রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ৫ আগস্টের পর দুই দেশের একের পর এক বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞায় আমদানি রফতানি ও পাসপোর্টধারী যাতায়াত অর্ধেকের নিচে নেমেছে। এতে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

বেনাপোল বন্দর মৎস ও মাননিয়ন্ত্রণ অফিসের ইন্সেসপেক্টর আসাওয়াদুল ইসলাম জানান, পূজার মধ্যে তাদের অফিস খোলা আছে। বিশেষ নির্দেশনায় ইলিশের ট্রাক ঢুকতে পারবে ইন্ডিয়ায়।

ইমিগ্রেশন সূত্র জানায়, ভোর সাড়ে ৬ টা থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে শুরু হয় পাসপোর্টধারী যাতায়াত। মঙ্গলবার ভোর সাড়ে ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত দুই দেশের মধ্যে মোট যাতায়াত করেছে ১ হাজার ৫০১ জন। এদের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ইন্ডিয়ায় গেছে ৮৯১ জন এবং ইন্ডিয়া থেকে ফিরেছে ৬১০ জন। ইন্ডিয়ায় যাওয়া পাসপোর্টধারীদের মধ্যে ৫৯৬ জন বাংলাদেশি ও ইন্ডিয়ান নাগরিক ছিল ২৯৫ জন।

৫ আগস্টের পর ভিসা জটিলতায় পাসপোর্টধারী যাতায়াত কমে যায়। পূজা উপলক্ষে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রাখা হয়েছে।

এদিকে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, চলতি মাসের ২৪ সেপ্টেম্বরের পর থেকে এ পর্যন্ত রেলপথে ভারত থেকে কোনো পণ্য আমদানি হয়নি। এছাড়া গত বছরের ৫ আগস্টের পর থেকে ঢাকা-বেনাপোল-কলকাতা রুটে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ রয়েছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading