খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অনন্য উদাহরণ সৃষ্টি হয়েছে

খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অনন্য উদাহরণ সৃষ্টি হয়েছে

ত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, আপডেট ১৪:৪৫

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেছেন, খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় স্থানীয়রা এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।

তিনি বলেন, আমরা স্থানীয় জনগণের একটি বিজয় দেখতে পাচ্ছি। খাগড়াছড়ি শহর ও জেলার সাধারণ মানুষ মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা প্রতিহত করেছে। সবচেয়ে বড় বিষয় হলো, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা চলাকালে সম্ভাব্য সমস্যা সবাই মিলে প্রতিহত করেছে। শেষ তিন-চার দিন যেভাবে জনগণ ঐক্যবদ্ধভাবে পূজা উদযাপন করেছে, তা বাংলাদেশের অন্যান্য এলাকার জন্যও দৃষ্টান্ত হয়ে থাকবে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুর্গাপূজার শেষ দিনে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।

রিজিওন কমান্ডার আরও বলেন, আজ দুর্গাপূজা শেষ হচ্ছে। আগামী দিনগুলোতে সকলে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাবেন- এমন প্রত্যাশা করছি। জনজীবন স্বাভাবিক থাকবে এবং আমরা এগিয়ে যাবো।

এসময় তিনি পূজা উদ্যোক্তা ও মণ্ডপ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা উপলক্ষে উপহার বিতরণ করেন।

পরিদর্শনকালে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলামসহ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading