১৪ বছর পর ইন্ডিয়ায় আসছেন মেসি

১৪ বছর পর ইন্ডিয়ায় আসছেন মেসি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২ অক্টোবর) ২০২৫, আপডেট, ২৩:২৫

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ভারতে আসছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সফরে তিনি কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি এই চারটি শহর ভ্রমণ করবেন। সফরের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে  ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইন্ডিয়া ক্রিকেট কিংবদন্তিদের সঙ্গে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি নিজেই তার ইন্ডিয়া সফরের বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছেন। 

বিবৃতিতে তিনি বলেন, ‘এই সফর আমার জন্য অনেক বড় সম্মান। ইন্ডিয়া আমার কাছে বিশেষ একটি দেশ। ১৪ বছর আগে এখানকার ভক্তদের যে ভালোবাসা পেয়েছিলাম, তা এখনও মনে আছে। আমি নতুন প্রজন্মের ভক্তদের সঙ্গে দেখা করতে এবং ফুটবলের প্রতি আমার ভালোবাসা ভাগ করে নিতে অধীর আগ্রহী।’

ফুটবলের মহাতারকাকে এবার দেখা যাবে ২২ গজের পিচে, যা ভক্তদের জন্য এক দুর্দান্ত মুহূর্ত হতে চলেছে।  সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি ৭-এ-সাইড ক্রিকেট ম্যাচে অংশ নেবেন মেসি। তার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামতে পারেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার মতো ক্রিকেট মহারথীরা।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading