৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তেহরান

৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তেহরান

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, আপডেট ১২:৫০

মধ্য ইরানের ইসফাহান প্রদেশে শুক্রবার (৩ অক্টোবর) রাতের দিকে রিখটার স্কেলে ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন এই ভূমিকম্পের কম্পন রাজধানী তেহরান ও পবিত্র শহর কোম পর্যন্ত ছড়িয়ে পড়ে।

প্রথমদিকে অনানুষ্ঠানিক কয়েকটি চ্যানেলে জানানো হয়েছিল যে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তেহরান প্রদেশের ফাশাম এলাকা। তবে পরবর্তীতে সরকারি সূত্র থেকে নিশ্চিত করা হয়, প্রকৃত কেন্দ্রস্থল ছিল ইসফাহান প্রদেশের জাওয়ারেহ শহর। এই বিভ্রান্তি স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়িয়ে তোলে।

মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান প্রদেশের দামাওয়ান্দ, আবসার্দ, কিলান, ভারামিন ও ফাশামসহ একাধিক এলাকায় ভূমিকম্পের ঝাঁকুনি স্পষ্টভাবে অনুভূত হয়েছে। একই সঙ্গে ইসফাহানের উত্তরাঞ্চল ঘেঁষা তেহরান ও কোম শহরের বিভিন্ন অংশেও কম্পনের প্রভাব পড়ে। হঠাৎ ভূমিকম্পের কারণে অনেক মানুষ বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন এবং স্থানীয়ভাবে সাময়িক আতঙ্কের সৃষ্টি হয়।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading