মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১৫

মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১৫

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, আপডেট ১৪:১০

মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী ইয়াসমিন নিলা (৩০)। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রুনসি গ্রামের মো. আবুল বাসারের স্ত্রী। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইয়াসমিন নিলা মারা যান এবং আরও অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘বেপরোয়া গতির কারণে চালক বাসের নিয়ন্ত্রণ হারান। পরে রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত বাসটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading