গাজায় ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এখন অন্য কথা বলছে পাকিস্তান

গাজায় ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এখন অন্য কথা বলছে পাকিস্তান

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, আপডেট ১৮:২০

প্যালেস্টাইন সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের যুদ্ধ বন্ধে গত সোমবার ২০ দফার যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করেন আমেরিকরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রস্তাবটি প্রকাশের পরই ৮ মুসলিম দেশ এটিকে স্বাগত জানায়। যারমধ্যে পাকিস্তানও রয়েছে।

তবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ শুক্রবার (৩ অক্টোবর) জানিয়েছেন, ট্রাম্প যে প্রস্তাব ঘোষণা করেছেন এটি তাদের দেওয়া প্রস্তাব নয়। তাদের সঙ্গে ট্রাম্পের প্রস্তাবের যেসব ধারা নিয়ে কথা হয়েছিল সেগুলোর চেয়ে নতুন প্রস্তাবটিতে অনেক পরিবর্তন রয়েছে।

দুই সপ্তাহ আগে ট্রাম্পের সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে বৈঠক করেন ৮ মুসলিম দেশের নেতারা। ওই সময় তারা গাজা যুদ্ধ বন্ধে একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করেন। ট্রাম্প এতে সমর্থন জানান। কিন্তু পরবর্তীতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথায় ট্রাম্প প্রস্তাবের ধারায় অনেক পরিবর্তন এনেছেন।

এ ব্যাপারে পাক পররাষ্ট্রমন্ত্রী দেশটির পার্লামেন্টে বলেছেন, “যুদ্ধবিরতি প্রস্তাবের পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। আমি স্পষ্ট করেছি ট্রাম্প যে ২০ দফা ঘোষণা করেছেন, এগুলো আমাদের দফা নয়। আমরা যেসব প্রস্তাব দিয়েছিলাম এগুলো সেগুলো নয়। আমাদের কাছে যে খসড়া ছিল সেটি থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে।”

এদিকে পাক সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন জানানোর পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার নিজ দেশে চাপে পড়েছেন। দেশটির রাজনীতিবিদ, বিশ্লেষক, সাংবাদিক এবং অধিকারকর্মীরা বলছেন, ট্রাম্পের এ প্রস্তাব হামাস মুসলিম বিশ্বের জন্য ‘আত্মসমর্পণের’ শামিল। কারণ এই প্রস্তাবে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন গাজায় ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এখন অন্য কথা বলছে গাজায় ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এখন অন্য কথা বলছে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের বিষয়টি উল্লেখও করা হয়নি।

সূত্র: দ্য ডন

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading