মুন্সীগঞ্জে সংঘর্ষে ৪ জন আহত, ১৪ ককটেল উদ্ধার

মুন্সীগঞ্জে সংঘর্ষে ৪ জন আহত, ১৪ ককটেল উদ্ধার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫, আপডেট ২১:০৫

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে শুক্রবার (৩ অক্টোবর) আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত চার জন আহত হয়েছেন

পুলিশ ঘটনাস্থল থেকে ১৪ টি তাজা ককটেল ও ৯টি গুলির খোসা উদ্ধার করেছে। ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বাড়িঘর।

গুলিবিদ্ধ সাকিব মোল্লা (২৭), আকাশ মাঝি (২৫) ও মহিউদ্দিন মোল্লা (৩৫) এবং মারপিটে আহত সাব্বির মোল্লাকে (২৩) উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, চরকেওয়ারের হোগলাকান্দি বড় মসজিদের পাশে জুমার নামাজ শেষে জালাল মোল্লা গ্রুপের লোকজন জড়ো হয়। এ সময় চরকেওয়ার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন গাজীর লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় সংঘর্ষ বেঁধে যায়। উভয়পক্ষ বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গুলিবর্ষণ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে গ্রামটি প্রায় পুরুষশূন্য।

মুন্সীগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম জানান, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading