শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে সবুজ সংকেত দেবে বিএনপি: সালাহউদ্দিন

শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে সবুজ সংকেত দেবে বিএনপি: সালাহউদ্দিন

উত্তরদক্ষিণ। শুক্রবার (৩ অক্টোবর) ২০২৫, আপডেট, ২৩:০০

সংসদ নির্বাচনে শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে সবুজ সংকেত দেবে বিএনপি, এমনটাই জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, তবে তফসিল ঘোষণার পরে আমরা আইনানুগভাবে পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে মনোনয়ন দেবো। তখন সেটা চূড়ান্ত এবং অফিসিয়াল হবে।

শুক্রবার (০৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের প্রত্যেকটি আসনে একাধিক যোগ্য প্রার্থী আছে। শুধু দুইজন নয়, অনেক আসনে আমাদের পাঁচজন, সাতজন এবং দশজন করে যোগ্য প্রার্থী আছে। সুতরাং আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রার্থী বাছাইয়ের বিষয়টা দেখতে হচ্ছে। এখন আমরা সেই কাজটা জেলা এবং বিভাগভিত্তিক করছি। আমরা খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য সবুজ সংকেত দেবো। 

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সম্ভাব্য সকল প্রার্থীর কাছে ম্যাসেজ দিয়েছি যে, তারা একই বক্তব্য দেবেন। ধানের শীর্ষের পক্ষে। যাকেই ধানের শীষের প্রতীক দেওয়া হবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

কর্মসূচির প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, নির্বাচনকেন্দ্রিক কর্মসূচি না, গণসংযোগ হতে পারে। এখানে কর্মসূচির কোনো বিষয় নেই। নির্বাচনকেন্দ্রিক যাতে জনসংযোগটা বাড়ে এবং আমাদের বার্তাটা জনগণ ও ভোটারদের কাছে যায়- সেটা প্রচারের মাধ্যমে আমরা আরও জোরদার করবো। সেটার কাজ চলছে। হয়তো আমরা গতি বা পরিধি বাড়াবো।

সমমনাদের আসন ছাড়ের বিষয়ে অন্য আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের সঙ্গে জোট হবে তাদের সঙ্গে আলাপ-আলোচনা এখন চলমান। আমরা জোটের কাছে সেই আসনগুলো চাইবো বা শেয়ার করবো-যে আসনগুলো জিতিয়ে নিয়ে আসতে পারবো বলে আশা রাখি। জোটের সঙ্গে সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। তারা তো তাদের দাবি উত্থাপন করবেই।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading