পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি ইন্ডিয়ান সেনাপ্রধানের

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি ইন্ডিয়ান সেনাপ্রধানের

উত্তরদক্ষিণ। শুক্রবার (৩ অক্টোবর) ২০২৫, আপডেট, ২৩:২৫

পাকিস্তানকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইন্ডিয়ান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করুন, নইলে ভৌগোলিক অস্তিত্ব হারাতে হবে। 

শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের অনুপগড়ের একটি সেনা পোস্টে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি মানচিত্রে নিজের অবস্থান বজায় রাখতে চায়, তাহলে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় সমর্থন বন্ধ করতে হবে। 

সেনাপ্রধান বলেছেন, ইন্ডিয়ান বাহিনী এবার কোনও সংযম দেখাবে না। তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন, যদি ইসলামাবাদ সন্ত্রাসবাদে সমর্থন দেওয়া বন্ধ না করে, তাহলে ‘অপারেশন সিঁদুরের’ দ্বিতীয় সংস্করণ খুব দূরে থাকবে না।

তিনি বলেন, “এবার আমরা অপারেশন সিঁদুর ১.০-তে যে সংযম দেখিয়েছিলাম, তা বজায় রাখবো না। এবার আমরা এমন কিছু করবো যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে তারা কি মানচিত্রে নিজের অবস্থান রাখতে চায় কিনা। যদি পাকিস্তান মানচিত্রে নিজের অবস্থান রাখতে চায়, তবে রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাস বন্ধ করতে হবে।”

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading