জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী-র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার ১৭

জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী-র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার ১৭

উত্তরদক্ষিণ। রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, আপডেট ১৪:৪০

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও র‍্যাবের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন– মো. মনোয়ার হোসেন (২৪), মো. আবিদ হোসেন (৩২), মো. নুর ইসলাম (২০), মো. বন্যা (৩৬), মো. আ. লতিফ (৫০), মো. আলমগীর (৪০), মো. বুলু (২১), মো. ফিরোজ (২৬), মো. আলামিন (২০), মো. ভুট্টু (৫০), মো. আসলাম (১৬), মো. জাফর (৪০), মো. তাজউদ্দিন (৪০), মো. মাসুম (৩৮), মো. জাবেদ (৪১), মো. মুরাদ (১৮) ও মো. বাবু (৩১)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সামুরাই ও ৫ কেজি (প্রায়) গাঁজা জব্দ করা হয়।

ররিবার (৫ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।

তিনি বলেন, জেনেভা ক্যাম্পে বেশ কয়েকটি ছিনতাইকারী চক্র ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম জড়িয়ে পড়ছে। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এবং সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল ৪ অক্টোবর দিবাগত রাতে দেশীয় অস্ত্র ও মাদকসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, এ সময় গ্রেপ্তারদের কাছ হতে উদ্ধার করা হয় ১টি সামুরাই ও ৪ কেজি ৯৬৪ গ্রাম গাঁজা। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা যায়– তারা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড করে। তাদের বিরুদ্ধে ছিনতাই ও মাদক মামলা রয়েছে এবং এ সব মামলায় কারাভোগ করেছে বলে জানা যায়। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading