আমেরিকার ভিসা কড়াকড়ি: ভোগান্তির শিকার ইন্ডিয়ান শিক্ষার্থীরা

আমেরিকার ভিসা কড়াকড়ি: ভোগান্তির শিকার ইন্ডিয়ান শিক্ষার্থীরা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, আপডেট ১২:২০

আমেরিকা ভিসানীতি কঠোর করায় ভোগান্তির শিকার হচ্ছেন ইন্ডিয়ান শিক্ষার্থীরা। মাত্র এক বছরের ব্যবধানে বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যালয়ে ইন্ডিয়ান শিক্ষার্থীদের হার নাটকীভাবে ভাবে কমে গেছে।

আমেরিকার অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট সেশন শুরু হয় আগস্ট থেকে। দেশটির কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত আগস্ট মাসে মোট ৩ লাখ ১৩ হাজার ১৩৮ জন বিদেশি শিক্ষার্থী মার্কিন ভিসা পেয়েছেন, যা গত বছর ২০২৪ সালের আগস্টের তুলনায় ১৯ দশমিক ১ শতাংশ কম।

ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের বরাতে জানা গেছে, যেসব দেশের শিক্ষার্থীদের সবচেয়ে কম ভিসা দেওয়া হয়েছে, সেসবের মধ্যে ইন্ডিয়া অন্যতম। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালের আগস্টে যত সংখ্যক ইন্ডিয়ান শিক্ষার্থীকে ভিসা দেওয়া হয়েছে, তা ২০২৪ সালের আগস্টের তুলনায় গত আগস্টে ৪৪ দশমিক ৫ শতাংশ কম।

ট্রেড কমিশনের তথ্য থেকে আরও জানা গেছে, সব দেশের শিক্ষার্থীদের ভিসা প্রদানের হার কমানো হয়েছে, তবে সেই অনুপাত সমান নয়। গত আগস্টে ৮৬ হাজার ৬৪৭ জন চীনা শিক্ষার্থীকে ভিসা দিয়েছে আমেরিকা। ভিসাপ্রাপ্ত ইন্ডিয়ান শিক্ষার্থীদের তুলনায় এই হার দ্বিগুণেরও বেশি।

এছাড়া গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান বন্ধের দাবিতে চলতি বছর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে হাজার হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোমল্যান্ড সিকিউরিটি। ভিসা বাতিলের শিকার শিক্ষার্থীদের একটি বড় অংশ ইন্ডিয়ান।

এর পাশাপাশি ভিসানীতিও কঠোর করেছেন ট্রাম্প। একসময় বিদেশি শিক্ষার্থীরা তাদের নিজ নিজ দেশের মার্কিন কনস্যুলেটে না গিয়েও বাইরে থেকে ভিসার আবেদন করেতে পারতেন। ট্রাম্প প্রশাসন সেই নীতি বাতিল করে কনস্যুলেটে আবেদন বাধ্যতামূলক করেছে।

এইচ-১বি ভিসার ফি-ও অনেক বাড়িয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এটি আমেরিকা যেতে ইচ্ছুক ইন্ডিয়ান প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের জন্য বড় আঘাত। কারণ এই ভিসার আওতায় প্রতি বছর যেসব বিদেশি প্রকৌশলী ও প্রযুক্তিবিদ আমেরিকা যান, তাদের বেশিরভাগই ইন্ডিয়ান। এইচ-১বি ভিসার আওতায় প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ ফি প্রদানের মাধ্যমে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলো ইন্ডিয়ান কর্মীদের নিত। সেই ফি ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন ভিসানীতি বিশেষজ্ঞদের একাংশের মতে, ট্রাম্প চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চান। তার অংশ হিসেবে ইন্ডিয়ান শিক্ষার্থীদের ভিসা কমিয়ে চীনা শিক্ষার্থীদের ভিসার পরিমাণ বাড়িয়েছে তার নেতৃত্বাধীন প্রশাসন।

সূত্র : এএফপি

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading