শিক্ষকদের দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি: তারেক রহমান

শিক্ষকদের দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি: তারেক রহমান

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (০৭ অক্টোবর) ২০২৫, আপডেট ২২:৩০

শিক্ষকদের চাকরি জাতীয়করণ এবং শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তের দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (০৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে মহাসমাবেশে এ কথা বলেন তিনি।

‘বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স ৬৫ বছর নির্ধারণ, ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষক-কর্মচারিদের চাকুরি জাতীয়করণের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিক্ষকদের উদ্দেশে তারেক রহমান বলেন, এই সমাবেশে আপনাদের অনেকের বক্তব্যে শিক্ষকদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গ এসেছে। কেউ কেউ মনে হয়, আরও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করার কথা বলেছেন। এছাড়াও আপনাদের এই সংগঠনের বাইরেও বেসরকারি শিক্ষকদের বিভিন্ন বেশ কিছু দাবি রয়েছে। দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত।

তিনি বলেন, রাষ্ট্র এবং রাজনীতিক সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগ গ্রহণ করি না কেন, শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকীকরণ এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা সম্মান যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে অবশ্যই আমরা যে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি, সেটিতে আমাদের কাঙ্খিত সুফল মিলবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টিনি বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করবো। একই সঙ্গে প্রচলিত শিক্ষা কারিকুলামকে ব্যবহারিক এবং কারিগরি শিক্ষা প্রধান করে ঢেলে সাজানোর লক্ষ্য অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা সংস্কার কমিশনও আমরা গঠন করতে চাই।

নৈতিকতা এবং ধর্মীয় সামাজিক মূল্যবোধের আলোকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন ও শিক্ষা ব্যবস্থার আধুনিকরণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা না যদি না যায়, তাহলে এই কম্পিটিশনের বিশ্বে আমাদের দেশ এবং জাতি হিসেবে টিকে থাকা অত্যন্ত কঠিন হবে, বলেন তিনি।

তারেক রহমান বলেন, অতীতের ভালো দৃষ্টান্তগুলো থেকে অভিজ্ঞতা অর্জন এবং খারাপ দৃষ্টান্তগুলো বর্জনের মধ্য দিয়ে একটি সুন্দর, সমৃদ্ধ এবং একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ণ করা আমাদের অঙ্গীকার।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading