কোনো সন্ত্রাসী-চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবেন না: রিজভী

কোনো সন্ত্রাসী-চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবেন না: রিজভী

উত্তরদক্ষিণ। শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, আপডেট ১৭:২০

কোনো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মানুষের মধ্যে ভীতি সঞ্চারকারী, সমাজের মানুষ যাদের আতঙ্ক মনে করা হয় তারা বিএনপির সদস্য হতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (অক্টোবর) ঐতিহাসিক গাজীপুরের রাজবাড়ী মাঠে মহানগর বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে রিজভী এ মন্তব্য করেন।

শাপলা না দিলে ধানের শীষ প্রতীক দেয়া যাবে না এ ধরনের অযাচিত দাবি তুলে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, ‘এ  ঘটনা চলমান থাকলে পরাজিত শক্তিরা সুযোগ পাবে। এসব দাবি করে একদিকে সময় নষ্ট, অন্যদিকে ঐক্যের স্পিরিট নষ্ট করা হচ্ছে।’

তিনি বলেন, ধানের শীষ ৪৭ বছর ধরে বিএনপির নির্বাচনী প্রতীক। এসব দাবি করে একদিকে সময় নষ্ট, অন্যদিকে ঐক্যের স্পিরিট নষ্ট করা হচ্ছে। এ ঘটনা চলমান থাকলে পরাজিত শক্তিরা সুযোগ পাবে।

রিজভী আরও বলেন, শেখ হাসিনা তার পথের কাঁটা নিশ্চিহ্ন করতে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন ও মিথ্যা মামলা দয়ের করে ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করেছেন। এ সময় সন্ত্রাস দমন এবং বিশেষ ক্ষমতা আইনসহ সমস্ত কালা কানুন বাতিল করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি। 

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading