রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২৬

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২৬

উত্তরদক্ষিণ। রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, আপডেট ১৫:২০

রাজধানীর কামরাঙ্গীরচর থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার (১২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
 
গ্রেফতার ব্যক্তিরা হলেন: মো. ফালাহ (২৮), পারভেজ (২৫), সাকিল (২০), মো. আলী (২৩), সাদ্দাম (৪৭), আব্দুল আলী (৩৮), রাতুল (২০), শাহাবুদ্দিন (৫৫), শাওন (২০), সুমন (৩০), রিদওয়ান (২৪), রিদয় (২৫), শাহিন (২৪), রবিউল (২৬), সাদ্দাম (৩০), মেহেদী হাসান (২১), শাওন (১৯), লিমন (১৯), সাকিব মন্ডল (১৯), সাগর (৩০), সাগর (১৯), নান্টু (২২), জলিল শেখ (৬২), মো. নজরুল ইসলাম বাচ্চু (৩৬), শাহাদাত (২২) এবং মো. দুলাল (২৮)।
  
কামরাঙ্গীরচর থানা সূত্র জানায়, শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ওই থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ২৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
 
গ্রেফতারক ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading