বাঘায় অস্ত্রসহ তিন ছিনতাইকারী আটক

বাঘায় অস্ত্রসহ তিন ছিনতাইকারী আটক

উত্তরদক্ষিণ। সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, আপডেট ১২:১৫

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বেড় হাবাসপুর গোরস্থান সংলগ্ন থেকে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১১ অক্টোবর ২০২৫) রাত ৮টার দিকে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন, পাকুড়িয়া ইউনিয়নের গঙ্গারামপুর এলাকার মোঃ এলিম মন্ডলের ছেলে জনি ইসলাম (২০), বাউসা ইউপির আড়পাড়া কুবলিকান্দি এলাকার মৃত ইজদার আলীর ছেলে ওয়ালিউল ইসলাম ওরফে রুমন ইসলাম (১৯) উভয়েই বাঘা থানার বাসিন্দা। কুষ্টিয়ার দৌলতপুর থানার মরারপাড়া এলাকার মোঃ মোহর আলীর ছেলে মনিরুল ইসলাম (২০)।

বাঘা থানা পুলিশ সূত্রে, জানা যায় শনিবার রাতে ভুক্তভোগী ইউসুফ আলী (১৭) ও তার সঙ্গী ইব্রাহীম মোটরসাইকেলযোগে হাবাসপুর থেকে নিজ বাড়ি লালপুর যাচ্ছিলেন। পথিমধ্যে উল্লিখিত আসামিরা অস্ত্র ঠেকিয়ে তাদের দুটি মোবাইল ফোন ও একটি হিরো এক্সট্রিম ১২৫ সিসি মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তিনজনকে আটক করে এবং তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বিশিষ্ট ওয়ান শুটার গান উদ্ধার করে। তবে তাদের সহযোগীরা ছিনতাইকৃত ফোন ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে মোবাইল ও মোটর সাইকেল উদ্ধার করে।

এ ঘটনায় দ্রুত বিচার ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। ভুক্তভোগী ও পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করা হয়। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading