গাজা চুক্তির ‘দ্বিতীয় পর্যায়’ শুরুর ঘোষণা ট্রাম্পের

গাজা চুক্তির ‘দ্বিতীয় পর্যায়’ শুরুর ঘোষণা ট্রাম্পের

উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, আপডেট ১৩:০০

গাজা চুক্তির প্রথম পর্যায়ে ২০ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দেন।

মঙ্গলবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে বলেছেন, ২০ জন জিম্মি ফিরে এসেছেন এবং যতটা আশা করা যায় ততটা ভালো বোধ করছেন তারা। একটি বড় বোঝা উঠে গেছে, কিন্তু কাজ এখনও শেষ হয়নি। প্রতিশ্রুতি অনুযায়ী সব মরদেহ ফেরত দেয়া হয়নি।

দ্বিতীয় পর্যায় এখনই শুরু হচ্ছে! তিনি আরও বলেন।

ট্রাম্পের এই পোস্টটি ইসরাইল ও মিশরের সফর থেকে ফিরে আসার কয়েক ঘন্টা পরেই এসেছে।

তুরস্ক, আমেরিকা, কাতার এবং মিশরের মধ্যস্থতায় গাজা চুক্তির প্রথম পর্যায় অনুযায়ী হামাস এবং ইসরাইল একটি জিম্মি-বন্দি বিনিময় পরিচালনা করে।

যার ফলে ইসরাইলের কুখ্যাত ওফের সামরিক কারাগার এবং নেগেভ মরুভূমির অন্যান্য কারাগার থেকে শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হয়। জীবিত ২০ জন ইসরাইলি জিম্মিকে আগেই মুক্তি দেয়া হয়।

এদিকে, হামাসের কথা অনুযায়ী তারা মঙ্গলবার আরও চারজন মৃত ইসরাইলি জিম্মির মরদেহ স্থানান্তর করেছে।

এর আগে ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সোমবার মিশরের রিসোর্ট শহর শার্ম আল-শেখে একটি উচ্চ পর্যায়ের শীর্ষ সম্মেলন আহ্বান করেন। যেখানে ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রতি আন্তর্জাতিক সমর্থন দেন উপস্থিত বিশ্ব নেতারা।

সূত্র: আনাদোলু

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading