জুলাই সনদ সই অনুষ্ঠানে যাচ্ছে না এনসিপি

জুলাই সনদ সই অনুষ্ঠানে যাচ্ছে না এনসিপি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, আপডেট ১১:২৭

জুলাই সনদ সই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, এই সই অনুষ্ঠানের মাধ্যমে সনদের কোনও আইনি ভিত্তি অর্জিত হবে না। এটি শুধু মাত্র আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে। এনসিপি বহুবার স্পষ্টভাবে আইনি ভিত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার আগে এ ধরনের আনুষ্ঠানিকতা ‘জুলাই ঘোষণাপত্র’-এর মতো আরেকটি একপাক্ষিক দলিলে পরিণত হবে।

তবে, ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে, এনসিপি কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজেদের অবস্থান তুলে ধরবে। দাবি পূরণ হলে, পরবর্তী সময়ে এনসিপি সই প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading