জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন তিন বাহিনীর প্রধানরাও

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন তিন বাহিনীর প্রধানরাও

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, আপডেট ২২:০০

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে অনুষ্ঠানের শুরুতেই সেনাবাহিনীর কুচকাওয়াজের মধ্য দিয়ে মঞ্চে আসন গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস এবং কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও উপস্থিত ছিলেন। তবে তারা মঞ্চে বসেননি। আমন্ত্রিত অতিথিদের আসনে বসেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading