যে কদিন সরকারে আছি, সবার সহযোগিতা প্রয়োজন: উপদেষ্টা ফরিদা

যে কদিন সরকারে আছি, সবার সহযোগিতা প্রয়োজন: উপদেষ্টা ফরিদা

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, আপডেট ২৩:২০

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার মাছ চাষে সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, মাছ খেয়ে যাতে মানব শরীরের ক্ষতি না হয়, সেজন্য নিরাপদ মাছ চাষ করতে হবে।

তিনি বলেন, স্বাভাবিকভাবেই সরকারের দায়িত্বে আমরা বেশি দিন নেই। আগামী তিন মাস পর হয়তো আমাদের দায়িত্ব ছেড়ে দিতে হবে। তাই যে কদিন আমরা সরকারে আছি, ততদিন যেন অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

আজ শুক্রবার সকালে পাবনার ঈশ্বরদীতে নয়াকৃষি আন্দোলন ও উবিনীগের আঞ্চলিক কার্যালয়ে স্থানীয় মৎস্যজীবী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, আমাদের সম্পদ সীমিত। এই সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে মানুষের কল্যাণে নিজেদের আন্তরিকভাবে নিয়োজিত রাখতে হবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পেয়েছি। আমার দ্বারা যেন সরকার বা মানুষের কোনো ক্ষতি না হয়, সে জন্য আমি সব সময় সচেষ্ট থাকি। তৃণমূল পর্যায় থেকে কোনো অভিযোগ বা সুপারিশ নিয়ম অনুসরণ করে মন্ত্রণালয়ে পৌঁছালে আমি তার গুরুত্ব দিই।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময়ে অংশ নেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন, ঈশ্বরদী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উবিনীগের ঈশ্বরদী আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক আজমিরা খাতুন, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, মৎস্য ও প্রাণিসম্পদ কার্যালয়ের জেলা পর্যায়ের কর্মকর্তারা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading