নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

উত্তরদক্ষিণ। সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, আপডেট ১০:৪২

বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখান করে নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

সোমবার (২০ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায় কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে রবিবার (১৯ অক্টোবর) শিক্ষকদের ভুখা মিছিল কর্মসূচিটি পুলিশি বাধার মুখোমুখি পড়লে শিক্ষক নেতাদের পক্ষ থেকে আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ডাক দেয়া হয়।

শিক্ষকদের আন্দোলনের সঙ্গে বিএনপি, গণ অধিকার পরিষদ ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা পোষণ করেছে। তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading