সরকারি খরচে ১৩ লাখ ৩ হাজার জনকে আইনি সহায়তা

সরকারি খরচে ১৩ লাখ ৩ হাজার জনকে আইনি সহায়তা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, আপডেট ১৬:২৫

সরকারি খরচে ১৩ লাখ ৩ হাজার ৬৪৩ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে ।  এমন তথ্য প্রকাশ করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে।

২০০৯ সাল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত লিগ্যাল এইড এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, অসচ্ছল বিচার প্রার্থীদের ৪ লাখ ৪৩ হাজার ৭৯৮টি মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সংস্থার অধীনে সরকারি খরচে এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৯ হাজার ৭৯১ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১০ লাখ ৫২ হাজার ৬৮৬ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২৯ হাজার ৬৭৩ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। সরকারি আইনি সহায়তায় জাতীয় হেলপলাইন কলসেন্টারের (টোল ফ্রি-১৬৪৩০) মাধ্যমে ১ লাখ ৯১ হাজার ৪৯৩ জনকে সেবা দেওয়া হয়।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এসব সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading