বাংলাদেশের মেয়েদের এশিয়ান যুব গেমসে প্রথমবার পদক

বাংলাদেশের মেয়েদের এশিয়ান যুব গেমসে প্রথমবার পদক

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, আপডেট ১৬:৩৫

ইতিহাসে বাংলাদেশের মেয়েদের এশিয়ান যুব গেমসে প্রথম পদক। বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। 

আগের দুই আসরে অংশ নিয়ে কোনও পদক জিততে পারেনি বাংলাদেশ। কিন্তু এবার কাবাডির হাত ধরে সেই আক্ষেপ ঘুঁচলো। 

মেয়েদের কাবাডিতে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ, ইন্ডিয়া, ইরান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। এই ইভেন্টে সেরা চারে থাকলেই পদক নিশ্চিত। তাই  শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশের মেয়েরা। 

মঙ্গলবার বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে। প্রথমার্ধে বাংলাদেশ ২৫-১৮ পয়েন্টের ব্যবধানে ৭ পয়েন্টে এগিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই দলই ২২ পয়েন্ট করে স্কোর করে। কিন্তু শেষ পর্যন্ত ৪৭-৪০ পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। 

ম্যাচের শেষ বাঁশি বাজলেই উল্লাসে মাতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। 

তবে পদক নিশ্চিতের আগে গ্রুপ পর্বে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল বাংলাদেশের বালিকা কাবাডি দল। তারা ভারত, ইরান ও থাইল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে পদক এসেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading