ডিমের দোপেঁয়াজা তৈরির রেসিপি

ডিমের দোপেঁয়াজা তৈরির রেসিপি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, আপডেট ১৭:৫৫

সবচেয়ে সহজে রান্না করা যায় যেসব খাবার, তার মধ্যে ডিম অন্যতম। এই ডিম দিয়ে আবার তৈরি করা যায় অনেক ধরনের খাবার। ঝটপট সুস্বাদু কিছু তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন ডিমের দোপেঁয়াজা। বাড়িতে হঠাৎ অতিথি এলেও আপ্যায়নে রাখতে পারেন ডিমের এই পদ। চলুন জেনে নেওয়া যাক ডিমের দোপেঁয়াজা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

সেদ্ধ ডিম- ৪টি

পেঁয়াজ কুচি- ১ কাপ

১ চা চামচ আদা রসুন বাটা-

হলুদ- আধা চা চামচ

মরিচের গুঁড়া- ১ চা চামচ

টমেটো সস- ২ টেবিল চামচ

ভাজা জিরা গুঁড়া- ১ চা চামচ

লবণ- পরিমাণমতো

তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে ডিম হাল্কা ভেজে নিয়ে তুলে নিন। এবার সেই কড়াইতে পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিয়ে ভেজে নিন। এরপর তাতে হলুদ, মরিচ, টমেটো সস ও লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন। মসলা ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে ডিম দিয়ে দিন। এবার সামান্য পানি যোগ করে ডিমের গায়ে মশলা ভালোভাবে মাখিয়ে নিন। পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠলে নামিয়ে নিন। এবার গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading