বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ মাঠে গড়াবে কবে

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ মাঠে গড়াবে কবে

উত্তরদক্ষিণ। বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, আপডেট ১৯:২৫

এশিয়ান কাপ বাছাই পর্বে ইন্ডিয়ার বিপক্ষে ১৮ নভেম্বর লড়বে বাংলাদেশ। তার আগে ঢাকার জাতীয় স্টেডিয়ামে নিজেদের ঝাঁলিয়ে নিতে চাইছে জামাল- হামজারা৷ তাই ১৩ নভেম্বর একই মাঠে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে স্বাগতিক দল। বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। 

১৮ নভেম্বর আফগানিস্তান ও মিয়ানমার কিংস অ্যারেনাতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে এশিয়ান কাপ বাছাইয়ে খেলবে। আগে ভাগে ঢাকায় এসে আফগানরা তার আগে ১৩ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে খেলবে। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮৩ ও আফগানিস্তান ১৬২ নম্বরে অবস্থান করছে। 

এর আগে দুটি দেশ ৮ ম্যাচ খেলেছে । এর মধ্যে আফগানিস্তান দুটিতে জিতেছে। বাকি ৬টি ম্যাচ ড্র হয়েছে। সবশেষ ২০২৩ সালে ফিফা প্রীতি ম্যাচের দুটিই ড্র হয়েছিল।  একটিতে স্কোর লাইন ছিল ১-১, অন্যটি গোল শূন্য।  এবার হাভিয়ের কাবরেরার সামনে ইন্ডিয়ার আগে আফগানিস্তান চ্যালেঞ্জ উতরাতে হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading