আমেরিকা থেকে প্রথমবার এলো ৫৭ হাজার টন গম

আমেরিকা থেকে প্রথমবার এলো ৫৭ হাজার টন গম

উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, আপডেট ১৮:১৫

আমেরিকা ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) মাধ্যমে প্রথমবারের মতো সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে আমেরিকা থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে অন্তর্বর্তী সরকার।

খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। যার প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ টন গমবাহী জাহাজ আজ (শনিবার) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরমধ্যে শুরু হয়েছে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

৫৬ হাজার ৯৫৯ টন গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading