তারেক রহমানের মধ্যে কোনো হিংসা নেই: রিজভী

তারেক রহমানের মধ্যে কোনো হিংসা নেই: রিজভী

উত্তরদক্ষিণ। শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, আপডেট ১৮:৩৫

তারেক রহমান সকলকে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চান এবং তার ভেতরে কোনো হিংসা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৫ অক্টোবর) জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পল্টনে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, তারেক রহমান চান সবাইকে নিয়ে বাংলাদেশ গড়তে, তার মধ্যে কোনো হিংসা নেই। খালেদা জিয়া যাতে মানসিক ও শারীরিকভাবে দাঁড়াতে না পারে সেজন্য বিগত সরকার সব ধরণের অত্যাচার করেছে। খালেদা জিয়াকে কারাগারের মধ্যে পয়জনিং করেছে কিনা সেই প্রশ্ন উঠে।

তিনি বলেন, অনেক রাজনৈতিক দল জান্নাতে নিয়ে যাওয়ার কথা বলে ভোট চেয়ে প্রতারণা করছে। শেখ হাসিনা ভারতের সহযোগিতায় দেশের মধ্যে নাশকতা করছে কিনা এটা সন্দেহ তৈরি হচ্ছে, তবে শেখ হাসিনার নির্দেশেই দেশে এত নাশকতা হচ্ছে।

তিনি আরও বলেন, অনেকে গায়ের জোরে অনেক কিছু করার চেষ্টা চলছে, যা দোসরদের মতো আচরণ। মানুষ গায়ের জোর পছন্দ করে না, জনগণের রায় নিয়েই আইন প্রণয়ন করতে হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading