নির্বাচন কমিশনের সামনে ককটেল বিস্ফোরণের সময় হাতেনাতে আটক যুবক

নির্বাচন কমিশনের সামনে ককটেল বিস্ফোরণের সময় হাতেনাতে আটক যুবক

উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, আপডেট ১০:৫৫

রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন কমিশনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় হাতেনাতে শুভ(১৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান।

তিনি বলেন, রাত সাড়ে ১১ টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন এসে নির্বাচন কমিশনের দিকে একটি ককটেল ছুড়ে মারে এবং এতে ককটেলটি বিস্ফোরিত হয়। পালিয়ে যাওয়ার সময় আমাদের টহল টিম ধাওয়া করে হাতেনাতে শুভ নামে এক যুবককে আটক করে। আটককৃত যুবকের কাছ থেকে আমরা বেশ কয়েকজনের নাম জানতে পেরেছি।

নির্বাচন ঘনিয়ে আসছে এর আগে এই ধরনের একটি ঘটনা এতে কি জনমনের আতঙ্কের সৃষ্টি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে কতিপয় দুষ্কৃতিকারী বোমা সাদৃশ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। আমরা ওই যুবকের কাছ থেকে নামগুলো পেয়েছি তাদেরকে ধরার জন্য আমরা অভিযান চালাচ্ছি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা বিষয়টি কঠোরভাবে দেখছি। এটি নিয়ে আমাদের পুলিশের বিভিন্ন ইউনিট দুষ্কৃতিকারীদের আইনে আওতায় আনার জন্য কাজ করছে বলে জানান তিনি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading