ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন দেবেন জাপানের প্রধানমন্ত্রী

ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন দেবেন জাপানের প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, আপডেট ১৩:২৫

 জাপানের জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার পরিকল্পনা করছেন। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তাকাইচি প্রয়াত জাপানি নেতা ও ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু শিনজো আবের ঘনিষ্ঠ মিত্র।

এর আগে মঙ্গলবার সকালে টোকিওতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন তাকাইচি। বৈঠকে অর্থনৈতিক ও নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয় দুই নেতার মধ্যে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাকাইচি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বে শান্তির পরিবেশ সৃষ্টি হতে শুরু করেছে। আপনি (ট্রাম্প) আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছেন।

হোয়াইট হাউজের মুখপাত্র জানান, তাকাইচি শিগগিরই আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করবেন।

এদিকে, বাণিজ্য ও খনিজ সম্পদের বিষয়ে একাধিক চুক্তি সইয়ের পর সানায়ে তাকাইচিকে প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প। জাপানি প্রধানমন্ত্রীকে তিনি ‘অসাধারণ নেতা’ বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্রগুলোর বরাতে জানা যায়, জাপানের নতুন প্রধানমন্ত্রী আমেরিকার সঙ্গে ৫৫০ বিলিয়ন বা ৫৫ হাজার কোটি ডলারের একটি বিনিয়োগ চুক্তির আওতায় জাহাজ নির্মাণসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ দেবেন। এর পাশাপাশি জাপান মার্কিন সয়াবিন, প্রাকৃতিক গ্যাস ও পিকআপ ট্রাক আমদানি বাড়াবে।

ট্রাম্পের দাবি জাপান যেন চীনের বাড়তি আগ্রাসনের জবাবে দ্বীপগুলোর প্রতিরক্ষায় আরও ব্যয় বাড়ায়। তাকাইচি এরই মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি দেশের প্রতিরক্ষা ব্যয় জিডিপির ২ শতাংশে উন্নীত করবেন।

আকাসাকা প্যালেসে বৈঠকের আগে করমর্দনের সময় ট্রাম্প বলেন, খুবই শক্তিশালী হাত মেলানো! শিনজো এবং অন্যদের কাছ থেকে শুনেছি- আপনি নিশ্চয়ই জাপানের অন্যতম সেরা প্রধানমন্ত্রী হবেন। আপনাকে অভিনন্দন জানাই, প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া সত্যিই বড় বিষয়।

বৈঠক শেষে তাকাইচি ট্রাম্পকে উপহার দেন প্রয়াত আবে-র ব্যবহৃত পাটার, জাপানি গলফার হিদেকি মাতসুয়ামা-র সই করা একটি গলফ ব্যাগ এবং সোনার পাত দেওয়া একটি গলফ বল।

সূত্র: রয়টার্স

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading