বিয়ারিং প্যাড রক্ষণাবেক্ষণ চেয়ে করা রিটের আদেশ বুধবার

বিয়ারিং প্যাড রক্ষণাবেক্ষণ চেয়ে করা রিটের আদেশ বুধবার

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, আপডেট ১৩:২৫

মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের আদেশ দেয়া হবে আগামীকাল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রিটের শুনানি শেষে আদেশের জন্য এ দিন নির্ধারণ করেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দাখিল করেন।

রিটে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ কার্যক্রম যথাযথভাবে তদারকির জন্য একটি উচ্চক্ষমতা সম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি দেশের সব ফ্লাইওভারের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার দিকনির্দেশনাও চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, রোববার ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে আবুল কালাম নামে এক ব্যক্তি নিহত হন, আহত হন আরও দুইজন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই রিটটি দায়ের করা হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading