সালমান শাহর মৃত্যুর দিন ঢাকায় ছিলেন না ডন

সালমান শাহর মৃত্যুর দিন ঢাকায় ছিলেন না ডন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, আপডেট ১৮:৪০

আদালতের নির্দেশে ঢাকাই সিনেমার প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলা রুপ নিয়েছে হত্যা মামলায়। রমনা থানায় ১১জনকে আসামি করে এই মামলা দায়ের করেন আলমগীর কুমকুম।

এই মামলার ৪ নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন, যাকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা আলোচনা। প্রিয় বন্ধুর মৃত্যুর দায় উঠেছে তার মাথায়। তবে প্রতিবারই ডন বলেছেন সালমান মৃত্যুর সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

এদিকে সালমান শাহের মামলা নতুন করে ফের আলোচনায় আসায় পুরানো দিনের তথ্যগুলো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে। চার বছর আগে শাহরিয়ার নাজিম জয়ের একটি জনপ্রিয় শোতে ডনের দেয়া সাক্ষাৎকার এখন ভাইরাল।

সেই শোতে ডনকে সরাসরি জিজ্ঞাসা করা হয়, সালমান শাহকে খুন করা হয়েছে নাকি এটি আত্মহত্যা? ডনের বক্তব্য অনু্যায়ী, সালমান শাহ মানসিকভাবে খুবই আপসেট ছিলেন। মা নীলা চৌধুরী এবং স্ত্রী সামিরার সাথেও তার সম্পর্ক খুব একটা ভালো ছিলো না বলে জানিয়েছে সালমান শাহর সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু ডন।

জয়ের সাক্ষাৎকারে ডন সেদিন তার অবস্থান সম্পর্কে জানান, ঘটনার সপ্তাহখানেক আগে ডন এবং সালমান একসাথেই ছিলেন। ৩০ আগস্ট ডনকে চট্টগ্রাম থেকে ঢাকার গাড়িতে উঠিয়ে দিয়েছিলেন সালমান শাহ। এরপর ১ থেকে ৭ তারিখ তিনি বগুড়াতেই ছিলেন কারণ বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারেননি তিনি। ৬ তারিখ সন্ধ্যা ৭টার খবরে ডন জানতে পারেন, সালমান শাহ আর নেই।

ডন তার ক্যারিয়ারের প্রথম সিনেমা থেকেই কাজ করেছেন সালমানের সাথে, ফলে বন্ধুত্বপূর্ন সম্পর্ক ছিলো তাদের মধ্যে। বিগত ৩০ বছর ধরে বন্ধু সালমানকে হারিয়ে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন পার করছেন ডন। তিনি আরো বলেন, সালমান চলে যাওয়ার পর ধ্বস নেমেছে তার ক্যারিয়ারেও।

মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন সালমান। তার মৃত্যুকে কেন্দ্র করে এখনো রয়ে গেছে ধোঁয়াশা। গত ২১ অক্টোবর স্ত্রী সামিরাসহ ১১ জন আসামীর নামে মামলা করেন সালমান শাহর পরিবার।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading