মৌলিক জিনিস ঠিক ব্যতীত শিক্ষা ব্যবস্থার পচন রোধ সম্ভব নয়: পরিকল্পনা উপদেষ্টা

মৌলিক জিনিস ঠিক ব্যতীত শিক্ষা ব্যবস্থার পচন রোধ সম্ভব নয়: পরিকল্পনা উপদেষ্টা

উত্তরদক্ষিণ। বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, আপডেট ১৪:১৫

দেশের শিক্ষাখাতে এত বেশি পচন ধরেছে যে মৌলিক জিনিসগুলো ঠিক না করলে সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ’ইয়ুথ পার্সপেক্টিভ অন সোশ্যাল প্রগ্রেস’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, শিক্ষিত বেকার সমস্যা অনেক বড় সমস্যা। শিক্ষায় এতো বেশি পচন ধরেছে যে মৌলিক জিনিসগুলো ঠিক না করলে সমস্যার সমাধান হবে না। তবে নিজেদেরও উদ্যোগ নিতে হবে।

তরুণ প্রজন্মের ভূমিকা এখন জাতির ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। তিনি বলেন, নিজেদের যোগ্য ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশ গঠনের দায়িত্বও নিতে হবে তাদের।

‘২০২৪ সালের ছাত্রজনতার গণ-অভ্যুত্থান স্বৈরাচার পতনের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা করেছে, যেখানে পরিবর্তনের মূল চালিকা শক্তি ছিল তরুণরাই। নারীর বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে শুধু নারীদের কথা বললেই হবে না, পুরুষদেরও কথা বলতে হবে।’

তিনি আরও বলেন, দেশের অনেক জায়গায় মধ্যসত্ত্বভোগীরা আছে। কিন্তু এখানে যদি সংগঠন থাকতো, সামাজিক আন্দোলন থাকতো; তবে কেউ চর দখল করতে পারতো না, হাওর দখল করতে পারতো না। যে যেখানে আছে সে সেখান থেকে নিজেদের দায়িত্ব পালন করলেই দেশকে ভালোভাবে গড়ে তোলা সম্ভব।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading