রাজশাহীতে পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ

রাজশাহীতে পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, আপডেট ১২:১০

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নারিকেল বাড়িয়া এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পুকুরে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের ব্যবস্থা করে। নিহত ব্যক্তির পরনে ছিল কালো টি-শার্ট ও লুঙ্গি। পুকুরপাড়ে একটি লাল গামছাও পাওয়া গেছে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড হতে পারে।”

ইউডি/রেজা/সোহেল রানা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading