“ইনডোর স্পোর্টস ফেস্ট ২০২৫” পুরস্কার বিতরণ ও মিউজিক্যাল নাইট

“ইনডোর স্পোর্টস ফেস্ট ২০২৫” পুরস্কার বিতরণ ও মিউজিক্যাল নাইট

উত্তরদক্ষিণ। শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, আপডেট ১২:৫৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও সামাজিক সংগঠন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড আয়োজিত “Indoor Sports Fest 2025”-এর পুরস্কার বিতরণী ও মিউজিক্যাল নাইট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) ক্লাব হাউস প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে।

সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া এ আয়োজনে ছিল উদ্দীপনা, আনন্দ ও সদস্যদের প্রাণের মেলবন্ধন। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার, সঙ্গে ছিল মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান, আড্ডা ও ডিনারের আয়োজন। অনুষ্ঠানটি হয়ে ওঠে কৃতিত্বের স্বীকৃতি ও বন্ধুত্বের উষ্ণতায় ভরপুর এক স্মরণীয় সন্ধ্যা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জনাব মোহাম্মদ রেজাউল বিল্লাহ (শিমুল), চেয়ারম্যান, বেস্ট শার্টস লিমিটেড ও সিনিয়র সহ-সভাপতি, ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড, সহ সভাপতি সেলিনা সিদ্দিকা এ্যানা, সহ সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির শিপন, সহ সভাপতি জনাব মো: মাইন উদ্দিন, জনাব মুহাম্মদ নাজমুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, SKRP গ্রুপ, জনাব মোঃ সোলায়মান, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, জনাব মুহাম্মদ মোহসিন হুসাইনী, পরিচালক, বাংলাদেশ ব্যাংক, জনাব গোলাম মহিউদ্দিন টগর, পরিচালক, বাংলাদেশ ব্যাংক

তাঁদের উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্য অংশগ্রহণকারীদের মাঝে সঞ্চার করেছে নতুন উদ্দীপনা ও প্রেরণা।

এবারের “Indoor Sports Fest 2025”-এ মোট সাতটি ইনডোর গেমস অনুষ্ঠিত হয়—
লুডু, দাবা, কার্ড ২৯, ইন্টারন্যাশনাল ব্রিজ (IB), টেবিল টেনিস (সিঙ্গেলস ও ডাবলস) এবং পুল (সিঙ্গেলস ও ডাবলস)। ক্লাব সদস্য ও অতিথিদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক।

বিজয়ীদের তালিকা:
লুডু: সুমাইয়া ইসলাম (চ্যাম্পিয়ন), শারমিন আক্তার (রানার-আপ)

দাবা: মোহাম্মদ শফকাত হোসেন (চ্যাম্পিয়ন), শোয়েবুর রহমান (রানার-আপ)

কার্ড ২৯: শাহিন আক্তার ও সাফিউর রহমান (চ্যাম্পিয়ন), আশরাফুল ইসলাম ও হুমায়ুন কবির (রানার-আপ)

ইন্টারন্যাশনাল ব্রিজ (IB): কাজী আহামাদুর ও তাহসিন উল ফারহান (চ্যাম্পিয়ন), আশরাফুল ইসলাম ও হুমায়ুন কবির (রানার-আপ)

টেবিল টেনিস (সিঙ্গেলস): বাদশা মিয়া (চ্যাম্পিয়ন), কাজী আহামাদুর (রানার-আপ)

টেবিল টেনিস (ডাবলস): বাদশা মিয়া ও আলাউদ্দিন আহমেদ (চ্যাম্পিয়ন), খালেদ খান ও নাজমুল মুনা (রানার-আপ)

পুল (সিঙ্গেলস): সানোয়ার (চ্যাম্পিয়ন), শাওন শাহিদ (রানার-আপ)

পুল (ডাবলস): সানোয়ার ও আশিক (চ্যাম্পিয়ন), শাওন শাহিদ ও ফারাবি (রানার-আপ)

আয়োজক কমিটি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছে এ বছরের গর্বিত স্পনসর SKRP গ্রুপ, সকল প্রতিযোগী, স্বেচ্ছাসেবক ও আয়োজক সদস্যদের প্রতি।
পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্রিয়া সম্পাদক জনাব আসিফুর রহমান এবং সহ-ক্রিয়া সম্পাদক জনাব মোঃ রেজাউল করিম।

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড বিশ্বাস করে— এমন ক্রীড়া আয়োজন সদস্যদের মাঝে ঐক্য, নেতৃত্বগুণ ও পারস্পরিক সহযোগিতার মনোভাবকে আরও দৃঢ় করবে।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading