মেসির গোলের পরও হারল মায়ামি

মেসির গোলের পরও হারল মায়ামি

উত্তরদক্ষিণ। রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, আপডেট ১১:১৭

এমএলএসের প্লে-অফে ন্যাশভিল এফসির কাছে ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। প্রথম লেগ ৩-১ গোলে জয় পেয়েছিল মেসির দল। আগামী শনিবার (৮ নভেম্বর) সিরিজের শেষ ম্যাচে দারুণ এক লড়াইয়ের অপেক্ষায় সমর্থকরা।

প্লে-অফের দ্বিতীয় ম্যাচে ন্যাশভিলের কাছে হারের ম্যাচেও গোল পেয়েছেন লিওনেল মেসি। দুই গোলে এগিয়ে থাকার পর ম্যাচের ৯০তম মিনিটে মেসি গোল করে ব্যবধান কমান। ২০২১ সালের পর এটাই ন্যাশভিলের প্রথম প্লে-অফ জয়। সেবারও তারা প্রথম রাউন্ডে ২-১ গোলে হারিয়েছিল অরল্যান্ডোকে।

ন্যাশভিলের মাঠ জিওডিস পার্কে নবম মিনিটেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন স্যাম সারিজ। মায়ামির গোলরক্ষক রোকো রিওস নভো ভুল দিকে ঝাঁপ দিলে সহজেই গোল করেন তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করে ন্যাশভিল। হানি মুকতারের কর্নার থেকে দুর্দান্ত হেডে ব্যবধান দ্বিগুণ করেন জশ বাওয়ার।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে মায়ামি। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল দলটি। শেষ পর্যন্ত ৯০ মিনিটে গোল করেন আর্জেন্টাইন তারকা মেসি। রদ্রিগো ডি পলের পাস থেকে বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান কমান তিনি। ন্যাশভিলের বিপক্ষে এটি মেসির তিন ম্যাচে ষষ্ঠ গোল।

এই জয়ে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে সমতা ফেরাল ন্যাশভিল। এখন সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ৮ নভেম্বর, মায়ামির মাঠ ফোর্ট লডারডেলে। সিরিজের বিজয়ী দল উঠবে কনফারেন্স সেমিফাইনালে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading