বিদ্যুৎ লাইনের ওপর থেকে তার সরাতে ৩০ মিনিট বন্ধ মেট্রোরেল
উত্তরদক্ষিণ। রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, আপডেট ১৩:৪০
মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের উপর বাইরে থেকে তার ফেলার কারণে ৩০ মিনিটের মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছিল। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই তার অপসারণের জন্য ১২টা ৪০ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত বন্ধ ছিল মেট্রোরেল।
রবিবার (২ নভেম্বর) দুপুরে মেট্রোরেল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
বলা হয়েছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, পল্লবী হতে মিরপুর ১১ এর মধ্যবর্তী মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের উপর বাহির হতে তার ফেলার কারনে তা অপসারণের জন্য দুপুর ১২:৪০ থেকে ১:১০ পর্যন্ত মেট্রোরেল বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
ইউডি/কেএস

