আমেরিকা থেকে দ্বিতীয় দফায় এলো প্রায় ৬১ হাজার মেট্রিক টন গম
উত্তরদক্ষিণ। সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, আপডেট ১৪:০০
দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এলো মার্কিন আমেরিকার গমবাহী জাহাজ। সোমবার (৩ নভেম্বর) এসব গম নিয়ে ‘এমভি এসপার এ্যারিস’ নামক জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
দ্বিতীয় দফায় এসেছে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম। বাংলাদেশ ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত জি টু জি চুক্তির আওতায় এলো জাহাজটি।
জাহাজটির স্থানীয় প্রতিনিধি সেভেন সীজ লিমিটেড এর প্রধান নির্বাহী মো. আলী আকবর জানান, প্রয়জনীয় আনুষ্ঠানিকতা সেরে কাল মঙ্গলবার থেকে বন্দরের বহির্নোঙরে জাহাজের গম খালাস কার্যক্রম শুরু হবে।
এখন পর্যন্ত দুই জাহাজে গম এসেছে এক লাখ ১৭ হাজার ৭৬১ টন। প্রথম জাহাজটিতে আসে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন মেট্রিক টন গম। বাকি দুই জাহাজে আসবে চুক্তির বাকি ১ লাখ ২২ হাজার ২৩৯ টন গম।
চার জাহাজে করে আসবে মোট ২ লাখ ৪০ হাজার মে. টন গম।
ইউডি/এআর

