ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, আপডেট ১৩:০৫

ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

সাক্ষাৎকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত আছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading